বিশ্বব্যাপী প্রতি ১০ জনের ছয়জনই স্থায়ীভাবে অনলাইনে লেনদেন করতে চান

২২ জুন, ২০২০ ১২:৪৯  
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভোক্তারা দ্রুত ডিজিটাল কমার্স বা প্রযুক্তিভিত্তিক বাণিজ্যের দিকে ঝুঁকছে এবং সনাতনী কেনাকাটায় ফিরে যাওয়ার ব্যাপারে কোনো আগ্রহই দেখাচ্ছেন না তাঁরা। মাস্টারকার্ডের এক গবেষণায় ভোক্তাদের দোকানে গিয়ে কেনাকাটা করার চেয়ে অনলঅইনে/ ই-কমার্সের মাধ্যমে অধিক পরিমাণে পণ্য-সেবা কেনার আগ্রহটাই উঠে এসেছে। গবেষণা থেকে জানাগেছে, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ছয়জনই জানান যে তারা বর্তমান করোনাকালে গতানুগতিক ধারা ছেড়ে স্থায়ীভাবে অনলাইনভিত্তিক লেনদেন করতে চান। আর প্রায় অর্ধেক ভোক্তা মনে করেন, করোনা-পরবর্তী সময়ে সনাতনী পদ্ধতির লেনদেনের জায়গাটি নিয়ে নেবে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম। সেলসফোর্স শপিং ইনডেক্স অনুযায়ী, চলতি ২০২০ সালের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় ডিজিটাল কমার্স বা অনলাইনভিত্তিক কেনাবেচার পরিমাণ ২০ শতাংশ বেড়েছে। সার্বিকভাবে গবেষণায় দেখা গেছে, এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের মধ্যে অস্ট্রেলিয়ায় ৩০ শতাংশ, ভারতে ৪৯ শতাংশ, চীনে ৫৫ শতাংশ ও জাপানে ৩৪ শতাংশ মানুষ ই-কমার্স মানে অনলাইনে কেনাকাটা করার পরিকল্পনার কথা জানান। একই সময়ে অস্ট্রেলিয়ায় ৩৮ শতাংশ, ভারতে ৬৮ শতাংশ, চীনে ৫৭ শতাংশ ও জাপানে ৪০ শতাংশ মানুষ জানিয়েছেন যে তারা আজকাল স্টোর বা দোকানে গিয়ে কেনাকাটার কথা খুব কমই ভাবছেন। সার্বিকভাবে এশিয়া ও প্রশান্ত মহাসগারীয় অঞ্চলের ৪৬ শতাংশ ভোক্তাই জানান, তারা সচরাচর নগদবিহীন লেনদেন বা অনলাইনে লেনদেন সম্পাদন করে থাকে। বিভিন্ন দেশে এই হার হলো, অস্ট্রেলিয়ায় ৫২ শতাংশ, ভারতে ৪৯ শতাংশ, চীনে ৪৩ শতাংশ এবং জাপানে ৪১ শতাংশ। অস্ট্রেলিয়ার ৭১ শতাংশ, ভারতের ৭৭ শতাংশ, চীনের ৭৩ শতাংশ ও জাপানের ৬২ শতাংশ ভোক্তাই এখন বিশ্বাস করেন, গতানুগতিক ধারার জায়গায় নগদবিহীন / কংটাক্টলেস কেনাকাটা ও লেনদেন প্রতিষ্ঠিত হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। মাস্টারকার্ডের গত এপ্রিল মাসে পরিচালিত এই বৈশ্বিক গবেষণায় বলা হয়েছে, বিশ্বব্যাপী ৭৯ শতাংশ এবং এশিয়া ও প্রশান্ত মহাসগারীয় অঞ্চলের ৯১ শতাংশ ভোক্তা ডিজিটাল উপায়ে পণ্য-সেবা কিনে থাকেন। নিরাপত্তা বিবেচনায় বিশ্বব্যাপী ৭৪ শতাংশ এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭৫ শতাংশ ভোক্তা জানান, তাঁরা করোনাকালের পরেও নগদবিহীন, অর্থাৎ কার্ডের মাধ্যমে লেনদেন অব্যাহত রাখতে চান। এ নিয়ে মাস্টারকার্ডের এশিয়া প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের প্রোডাক্ট এন্ড ইনোভেশন বিভাগের এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সন্দীপ মালহোত্রা বলেন, "আমরা এখন ডিজিটাল কমার্স অর্থাৎ প্রযুক্তিনির্ভর বাণিজ্যে ঝুঁকে পড়ছি। মানুষ নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে এখন প্রযুক্তিভিত্তিক লেনদেনে অভ্যস্ত হয়ে উঠছে। ফুড ডেলিভারি ও মুদি পণ্য কেনা থেকে শুরু করে টেলিমেডিসিন, কনফারেন্স আয়োজন, ফিটনেস কোর্স, লার্নিং এবং বিনোদন সব পণ্য-সেবাই নিজেদের চাহিদা অনুযায়ী ঘরে বসেই পেতে চান । মানুষের এই চাহিদা ও প্রত্যাশা কোভিড-১৯ শেষ হওয়ার অনেক পরেও অব্যাহত থাকবে এবং তা অনলাইন বা ই-কমার্সের মাধ্যমে সম্পন্ন করার ঝোঁক ও প্রবণতা জোরালো হবে।''